Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Saturday, July 25, 2020

ব্যাকুলতা

ব্যকুলতা-Sumon-Sutradhar


ব্যাকুলতা 

--- Sumon Sutradhar ----


কখনো কি ভেবেছিলে তোমাকে আবার 
আগের মত করেই চাইব? 

ভেবেছিলে কি এতগুলো বছর পর
তোমার একটুখানি ভালবাসার জন্য 
আবারো ব্যাকুল হব?

ভালবাসার প্রথম প্রহরগুলোর মত কত স্মৃতি 
এই শ্রাবনের বৃষ্টির মত
ভিজিয়ে যায় প্রতিনিয়ত। 

তুমি জানো কি, এখনো তোমায় 
এক নজর দেখার জন্য ব্যাকুল থাকি।
জানো কি, মাঝে মাঝে ইন্টারনেটে 
হন্যে হয়ে খুজে ফিরি তোমাকে
একটু চোখ জোড়াব বলে।

তুমি জানো কি এখনো মাঝে মাঝে 
জ্বরে যখন বিছানা জড়িয়ে থাকি
তোমাকেই বেশি অনুভব করি
আমার মাথার পাশে;
যেন মাথায় হাত বুলিয়ে দাও সারাক্ষণ।


Tuesday, January 28, 2020

খোঁজে পাবে আমায়

"খোঁজে পাবে আমায়"


প্রিয়তমা,
যদি কখনো আমায়
মনে পরে তোমার
নির্জন রাতের ঐ আকাশে
লাখো তারার ভিড়ে
রুপালী চাঁদের সৌন্দর্য
তুমি দেখে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

হাজারো ফুলের মেলায়
হাতে তুলে নিও তুমি
একটি রক্তগোলাপ,
রক্তগোলাপের সেই 
রক্তিমতার শোভা
তুমি দেখে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

উত্তাল সাগরের উর্মিতে
আনমনে চোখ ভুলিয়ে নিও,
ঐ উর্মির স্রোতে তুমি
কল্পনায় ভেসে যেও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

প্রতিটা নিশিতে তুমি
গভীর ঘুমের মাঝে
অন্তহীন স্বপনে ডুবে যেও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

তোমার শ্রান্ত-ক্লান্ত দেহটিকে
বর্ষার রিমঝিম বৃষ্টিতে
শিথিল করে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।

শিশিরসিক্ত ঘাসের গালিচায়
নগ্ন পায়ে চলিও
কখনোবা ঐ গালিচায় বসে
শিশিরের হাঁসির খেলায়
নিজেকে জড়িয়ে নিও
জেনে রেখো, ঐ খানেই তুমি
খোঁজে পাবে আমায় ।।

Saturday, January 25, 2020

"আজ কেন দূরে সরো ?" -Poem




"আজ কেন দূরে সরো ?"


কই সেদিনতো ফিরিয়ে দাওনি,
সেদিন যখন কামদেবের পূজায়-
    মগ্ন ছিলাম দুজনে ।
তখনতো না বলনি ।

সেদিন যখন তোমার ঠোটে
আমার ঠোট রেখেছিলাম,
তোমাকে আমার বুকে জড়িয়ে
           -নিয়েছিলাম,
তখনতো বাঁধা দাওনি ।

তবে আজ কেন তুমি
এভাবে দূরে সরো ?
আমি যতই এগোতে চাই
তুমি ততই দূরে সরে যাও ।

যখন দুজনে মিলন সুখের বন্যায়
ছোট্ট ভেলায় একসাথে ভাসতাম ।
তখনতো বলোনি আমার সাথে
এ সুখের বন্যায় তুমি ভাসতে
            -চাওনা ।

আজ যখন কামদেবের পূজার
সমস্ত আয়োজন সমাপ্ত
ঠিক তখনি তুমি পূজারিণী হয়ে
আমার পাশে থাকতে চাওনা ।

Saturday, January 11, 2020

ফাগুন বাতাস আমায় করোনা উদাস-Poem



"ফাগুন বাতাস আমায় করোনা উদাস"


(17 Falgun 1414)



fagun-Falfun


ফাগুন বাতাস আমায় করোনা উদাস......,
উদাসী হলে,
কি করে দেখবো স্মৃতির আয়নাতে
আমার প্রিয়ার সেই প্রথম যৌবনের ছবি ?
যাকে দেখেছিলাম সেই প্রথম
কোন এক আশ্বিণের দিনে ।

উদাসী হলে ফাগুনের এই জোছনা রাতে
হৃদয়ের সাদা ক্যানভাসে কি করে আঁকবো প্রিয়ার ছবি,
কুকিলের কুহুতানে চমকে উঠবোনা প্রিয়ার কণ্ঠ বলে,
আমের মুকুলের মিষ্টি গন্ধেও
মনে হবে না এযে-
প্রিয়ার দেহের সেই টাটকা গন্ধ ।

উদাসী হলে,
রবে না মনে প্রিয়ার স্মৃতি,
প্রিয়ার চোখে পরবে না চোখ,
পাবোনা খুঁজে প্রিয়ার চোখের ভাষা ।

Sunday, January 5, 2020

খুঁজে ফিরি তোমাকে-Poem


"খুঁজে ফিরি তোমাকে"

Khuje-Firi-Tumake


পূর্ণিমা রাতের চাঁদের সৌন্দর্যে
খুঁজে ফিরি তোমার
মনোহারিণী সেই রুপ ।

প্রভাতে পাখির সুমধুর কলতানে
খুঁজে ফিরি তোমার
সেই মিষ্টি কণ্ঠস্বর ।

গোলাপের পাপরির মাঝে
খুঁজে ফিরি তোমার
সেই রঞ্জিত দুটি ঠোট ।

শীতের সকালে ঘাসের ডগায়
প্রতিটা শিশির কণার ঝলকানিতে
খুঁজে ফিরি তোমার
সেই মুক্তো ঝড়ানো হাঁসি ।

প্রতিটা অফুটন্ত কুসুমকলিতে
খুঁজে ফিরি তোমার
মায়াবী দুটি চোখ ।

বর্ষার বারিধারায় কিংবা
ফাগুনের মৃদুমন্দ বাতাসে
খুঁজে ফিরি তোমার
কোমল ছোঁয়া ।